হলিউড স্ট্র্যাপলেস ব্ল্যাক গাউনে নজর কাড়লেন পূজা চেরী

বাংলাদেশের চিত্রনায়িকাদের মধ্যে পূজা চেরীর ফিগার দীর্ঘদিন ধরেই নজর কাড়ছে। নানা ধরণের সাজে তিনি যেভাবে আত্মবিশ্বাসে ভাসছেন, তা প্রতিবারই ফ্যানেদের মন জয় করে। এবার তিনি হাজির হয়েছেন একেবারে রেড কার্পেটের মানানসই গ্ল্যামারাস লুকে।

তাঁর পরনে শানায়া কত্যুরের স্ট্র্যাপলেস ব্ল্যাক কোরসেট গাউন। কিন্তু এই লুকের আসল আকর্ষণ হলো গাউনের সঙ্গে জড়ানো ক্রিম শেডের বিশাল ফুলেল ট্রেন। মনে হবে যেন অসংখ্য বড় গোলাপ হাতে গড়ে গাউনটিতে জড়িয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি শোল্ডারের কিছুটা নিচ থেকে শুরু হয়ে ফ্লোর পর্যন্ত নেমে এসেছে এবং অর্গাঞ্জা ফ্যাব্রিকের থ্রি-ডি ফুলগুলো গাউনটিকে দিয়েছে এক চমৎকার ড্রামাটিক টাচ।

পূর্ণ লুকের সঙ্গে পূজার সাজও নজরকাড়া। শিমারি আইশ্যাড, স্মোকি আই এবং রেড লিপের সমন্বয় তাকে ক্ল্যাসিক হলিউড ডিভার মতো করে তুলেছে। ভিনটেজ ওয়েভস চুলের স্টাইলিংতে রেট্রো চার্ম যোগ করেছে। কানে পরা কালো-সাদা স্টোনের লম্বা ড্যাঙ্গলার ইয়াররিংস লুকে সম্পূর্ণতা এনেছে।

সব মিলিয়ে পূজা চেরীর এই গ্ল্যামারাস লুক আন্তর্জাতিক ফ্যাশন শো কিংবা রেড কার্পেট ইভেন্ট—সব জায়গাতেই মানানসই। পুরো লুকের পেছনে ছিলেন কোরিওগ্রাফার মাহফুজ কাদেরী, আর এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন চিত্রগ্রাহক রফিকুল ইসলাম (র্যাফ ক্লিক)।



