বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
নারী

রাইদা কালেকশনসের লিড অর্জন, সনদ নিলেন শাজিয়া জাহীন

WhatsApp Image 2025-08-16 at 4.05.28 PM

বাংলাদেশের সোয়েটার শিল্পে টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে রাইদা কালেকশনস লিমিটেড। সাশ্রয়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার, পানির সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব শিল্পায়নের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। রাইদা কালেকশনস লাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের শীর্ষ সোয়েটার প্রস্তুতকারকদের অন্যতম।

সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সনদ প্রদান করা হয়। এ সময় লাবিব গ্রুপের পরিচালক শাজিয়া জাহীন আলমগীর সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, উপব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ কুমার কর্মকার, রাইদা কালেকশনসের উপব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মো. মাযহারুল ইসলাম, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মেজর (অব.) মো. নাঈমুর রহমানসহ লাবিব ও ইকো গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।

এ নিয়ে লাবিব গ্রুপের তিনটি প্রতিষ্ঠান লিড প্লাটিনাম সনদ অর্জনের কৃতিত্ব লাভ করল। বর্তমানে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক, টেক্সটাইল, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিকস ও আইটি খাতসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি সংস্থা পরিবেশবান্ধব স্থাপনার স্বীকৃতি দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC), যারা ১৯৯৩ সাল থেকে লিড (LEED) নামে পরিচিত এই সনদ প্রদান করে আসছে। এ সনদ অর্জনের জন্য যেকোনো প্রকল্পকে পরিকল্পনা, নির্মাণ ও উৎপাদন পর্যায়ে পরিবেশবান্ধব মানদণ্ডে সর্বোচ্চ শর্ত পূরণ করতে হয়।