১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

মায়ের সঙ্গে প্রথম বিজ্ঞাপনচিত্রে মিথিলা ও কন্যা আইরা

WhatsApp Image 2025-08-13 at 4.47.00 PM

তাহসান-মিথিলা দম্পতির কন্যা আইরা তেহরিম খানের শোবিজে যাত্রা শুরু হলো বিজ্ঞাপনের মাধ্যমে। প্রথমবারের মতো তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন নিজের মায়ের সঙ্গেই।

সম্প্রতি প্রকাশিত হয়েছে মা-মেয়েকে নিয়ে নির্মিত একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র। পিপলু আর খানের পরিচালনায় তৈরি এই কাজে মিথিলা-আইরা দুজনকেই দেখা গেছে বাস্তবের মতোই মা-মেয়ের চরিত্রে।

মিথিলা জানান, নির্মাতা দল তাদের কাছে এমন একটি কনসেপ্ট নিয়ে আসে যেখানে একজন মা ও টিনএজ মেয়ের সম্পর্ককে বন্ধুত্বের মতো দেখানো হবে। “আমরা মা-মেয়ে যেমন বন্ধু, গল্পটাও তেমন ছিল, তাই করতে রাজি হয়েছি,” বলেন তিনি।

আইরার জন্য এটি প্রথম অভিনয় অভিজ্ঞতা হলেও, শুটিং শুরুর আগে কিছুটা নার্ভাস ছিল সে। তবে অডিশনে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। মিথিলার মতে, সারাদিন শুটিং করা আইরার জন্য চ্যালেঞ্জিং হলেও টিমের সহযোগিতায় সে কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছে।