সম্মতি ছাড়াই চু/ম্বন, কান্নায় ভে/ঙে পড়েছিলেন রেখা

শুটিংয়ের সময় নায়িকাদের নিরাপত্তাহীনতার ঘটনা নতুন নয়। এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেই সময়ের শীর্ষ অভিনেত্রীদের একজন। রেখা, মাত্র ১৫ বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও, প্রথম ছবির সেটেই তাঁকে সহ্য করতে হয়েছিল আপত্তিকর আচরণ।
১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ (পরে নাম পরিবর্তন করে ‘দো শিকারি’) ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় রেখার। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় তারকা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুটিং চলাকালে হঠাৎ করেই বিশ্বজিৎ তাঁর অনুমতি ছাড়া তাঁকে চুম্বন করতে শুরু করেন।
রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইতে উল্লেখ আছে, নির্ধারিত দৃশ্যে শুধু রোমান্স করার কথা থাকলেও, বিশ্বজিৎ হঠাৎ প্রায় পাঁচ মিনিট ধরে তাঁকে চুম্বন করতে থাকেন। সে সময় রেখার বয়স মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন প্রাপ্তবয়স্ক অভিনেতা।
ঘটনাটি ক্যামেরার সামনে ঘটলেও, উপস্থিত পরিচালক বা কলাকুশলীরা কেউই থামাতে আসেননি। বরং সবাই নীরবে তা দেখছিলেন। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা। পর্দার আড়ালের সেই নিরাপত্তাহীনতা তাঁকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছিল।
পরে রেখা স্বীকার করেন, এই অপমানজনক ঘটনার ক্ষত আজও মনে দাগ কেটে আছে, তবে সেটিই তাঁর ব্যক্তিত্ব ও দৃঢ়তা গঠনে বড় ভূমিকা রেখেছে।



