১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘জুলাই কন্যা’ সম্মাননা পেলেন কন্ঠশিল্পী খেয়া

kheya

জুলাই বিপ্লবের দিনগুলোতে রাজপথে গানের সুর তুলেছিলেন কণ্ঠশিল্পী মালিহা তাবাসসুম খেয়া। ছাত্র-জনতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি গেয়েছেন বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদে। গান ছিল তার অস্ত্র, মঞ্চ ছিল রাস্তাঘাট।
পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে একাধিকবার। তবু পিছু হটেননি খেয়া। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।

তাঁর এই সাহস ও দৃঢ়তার জন্য ‘ জুলাই কন্যা’ খেতাব পেলেনন। ৮ আগস্ট ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেয়া বলেন, “ এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে আমি সবসময় প্রস্তুত থাকবো।”