বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

৮ বছর বয়সী বাংলাদেশী আরিয়েত্রীর রোবট অলিম্পিয়াডে স্বর্ণজয়

nn

মাত্র আট বছর বয়স। কিন্তু কল্পনা, দক্ষতা আর আত্মবিশ্বাসে যেন এক বিজ্ঞানী। মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্রী, সম্প্রতি আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করা হাজারো প্রতিভার মাঝে আরিয়েত্রী এগিয়ে গেছে তার নিজস্ব ডিজাইন করা রোবটের মাধ্যমে। ‘ জুনিয়র গ্রুপ’- এর ‘ ক্রিয়েটিভ’ বিভাগে অংশ নিয়ে সে দেখিয়েছে কিভাবে একটি শিশু প্রযুক্তির সংমিশ্রণে উদ্ভাবনী কিছু তৈরি হতে পারে।

তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে দেশের রোবটিক্স শিক্ষা প্ল্যাটফর্ম ‘ অল রোবট’। এখানে সে প্রশিক্ষণ নিয়েছে তবে রোবটটি সে নিজেই তৈরি করেছে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে তার প্রজেক্টটি বিচারকদের সামনে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছে, সে শুধু একজন নির্মাতা নয়, একজন চিন্তাশীল উদ্ভাবকও।

এই অর্জন শুধু আন্তর্জাতিক খ্যাতিই এনে দেয়নি বরং সে হয়ে উঠেছে দেশের হাজারো শিশুর অনুপ্রেরণা। বিজ্ঞান নিয়ে ভাবনার যাত্রা আর সাহস নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রেরণাদায়ক এক মুখ আরিয়েত্রী ।