বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

সাইফ কারিনার সংসার ভাঙ্গনে সুর, পাকিস্তানি সাংবাদিকের দাবি

সাইফ কারিনার সংসার ভাঙ্গনে সুর, পাকিস্তানি সাংবাদিকের দাবি

বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। দীর্ঘদিন ধরেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই দম্পতি এবার বিচ্ছেদের গুঞ্জনে নাম লেখালেন। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যানের দাবি। এরপর থেকেই বলিউডপাড়ায় শুরু হয়েছে চাঞ্চল্য।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক মুবাসের লুকম্যানের দাবি , সাইফ-কারিনার দাম্পত্য সম্পর্কে ক্রমেই টানাপোড়েন বাড়ছে। এক ভারতীয় সুত্রেই তিনি এই তথ্য পেয়েছেন বলে জানান।


মুবাসেরের বলেন, কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে হাতেনাতে ধরার পর থেকেই শুরু হয় সম্পর্কের অবনতি। শুধু তাই নয় তিনি আরও বলেন, সাইফ নাকি কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। যা নিয়ে কারিনার আপত্তি রয়েছে। কারিনা দেশ ছেড়ে বিদেশে বসবাসে আগ্রহী নন। এই নিয়েও শুরু হয়েছে মতবিরোধ।

সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছিল, তার পেছনেও নাকি কারিনার হাত রয়েছে, এমনটাই বলছিলেন পাক সাংবাদিক। যদিও এই অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলেই মনে করছেন বলিউডের একটি বড় অংশ। তবে এটা নিয়ে সাইফ বা কারিনা কেউই এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে সত্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান ও কারিনা কাপুর। বিয়ের আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে সংসার পাতেন কারিনার সঙ্গে। বিয়ের পর দুই সন্তান তৈমুর ও জেহর জন্ম হয়।

বহুদিন ধরেই ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি তাদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জনবহুদিন ধরেই ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি তাদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।