নারী
খিলক্ষেতে বাসের ধাক্কায় বাইকে থাকা তরুণীর প্রাণহানি

রাজধানীর খিলক্ষেতের কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে রাইড শেয়ারিং মোটরসাইকেলে বসে থাকা বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক তরুণী। আজ বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তরুণীর বয়স আনুমানিক ২৮ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে পেছনে বসা তরুণী রাস্তায় ছিটকে পড়ে যান। দুর্ঘটনার পরপরই বাইকের চালক পালিয়ে যান। সুমন নামে এক যুবক ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



