বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা করে বিয়ে, সালিশে বাবাকে হত্যাকাণ্ড

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা করে বিয়ে, সালিশে বাবাকে হত্যাকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার ঘটনায় ডাকা সালিশ বৈঠকে মারধরের শিকার হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফখরুল ইসলাম (৫৮)। তিনি আমতলী এলাকার বাসিন্দা এবং ফয়জল মাওলার ছেলে। ময়নাতদন্ত শেষে শনিবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, গত ৩০ জুলাই একই এলাকার মুহাম্মদ রিফাত কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ফখরুল ইসলামের মেয়েকে অপহরণ করেন। পরে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে গিয়ে মেয়েটিকে জোরপূর্বক বিয়ে করেন রিফাত। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ সুবর্ণচর থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

এই ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মেয়েটির কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চাওয়া হলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে মেয়ের বাবাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মুহাম্মদ হোসেন বলেন, “ ঘটনার পরপরই আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন।”

নারী