বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ, চ্যালেঞ্জে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ, চ্যালেঞ্জে বাংলাদেশ

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ মহাযুদ্ধ। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে ১২ দলের ভাগ্য নির্ধারণ হয়েছে। বাংলাদেশের গ্রুপে রয়েছেন ৯ বার এশিয়া চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

২০২৬ সালের ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচের শুভ সূচনা হবে।৬ মার্চ একই ভেন্যুতে দলের সামনে থাকবে শক্তিশালী উত্তর কোরিয়া।শেষ ম্যাচে বাংলাদেশকে যেতে হবে পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে, যেখানে উজবেকিস্তানের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে ৯ মার্চ।

টুর্নামেন্টে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপ থেকে চারটি করে দল নকআউট পর্বে উঠার লড়াই করবে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। তাছাড়া, গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দলও সুযোগ পাবে শেষ আটে খেলার।

এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া দলগুলো অপেক্ষা করছে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।তাই এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয় বরং আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করার একটি সুবর্ণ সুযোগ।