বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

উদ্ভিদ

image-4443-1641369240

অসুখ জড়িয়ে আসছে চারদিক থেকে
আর মাঝখানে মাটি ভেদ করে উঠতে চাইছে একটা উদ্ভিদ
এমন একটা সময়ে আমরা যদি পরস্পরকে কাছে নিই ডেকে
পাশে পাশে কাছে কাছে থাকাটাই তো উচিৎ। 

 

কিন্তু অসুখ ঘিরে ঘিরে ফেলছে চারদিক থেকে
থেকো না এমন সংক্রমণে বুকে হাত রেখে
ডেকো না এমন আশংকার ত্রাসে মাথা রেখে। 

 

থেকো শুধু মনে মনে, দিনাবসানে, জমিনে, ছায়া ঢাকা আসমান
যেভাবে তুমি আমার
আমি তোমার খুঁটি পোতা ভিত।