১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ভক্তদের নজর এখন পত্রলেখার বিয়ের ওড়নায়

image-3978-1637049010

প্রিয় তারকার সিনেমা থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে ভক্তদের উৎসাহ থাকে আকাশছোঁয়া।  সেই তারকাদের জীবনে নতুন অধ্যায় ভক্তদের জন্যও আনন্দের বিষয়। রাজকুমার এবং পত্রলেখাও তেমনই এখন ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন। 

 

গত ১৪ অক্টোবর এই তারকা জুটি দীর্ঘ এগারো বছরের প্রেমের সম্পর্কের পর সম্পর্ককে পরিণতি দিলেন বৈবাহিক সম্পর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও এখন তাদের বিয়ের ছবি ভেসে বেড়াচ্ছে।  তবে  বিয়ের ছবির বদলে ভক্তদের নজর গিয়ে আটকালো পত্রলেখার বিয়ের ওড়নায়। 

 

বিয়ের ওড়নার বাংলা ভাষায় স্পষ্ট লেখা ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’ এমন ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ এই নবদম্পতির প্রতি মানুষের ভালোবাসা যেন আরো বাড়িয়ে দেয়। ভক্তদের মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে যায়।  

 

সকলে এই নবদম্পতিকে ভালোবাসার বার্তায় শুভেচ্ছা জানান। এদিকে রাজকুমার রাও বিয়েতে পত্রলেখা আরেকটি চমকপ্রদ উপহার দিয়েও অবাক করে দেন। প্রিয়জনকে দামী উপহার দেওয়া বলতেই সবার মাথায় চট করে আসবে না কয়েকটা প্রেমপত্র ভীষণ যত্নে তুলে রেখে বিয়েতে বউকে উপহার দেওয়া যায়।  সেটাই করেছেন রাজকুমার রাও। 

 

নিজেদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে দুজন তাদের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন। রাজকুমার রাও লেখেন, 'পত্রলেখা, তোমার স্বামী, এই ডাকের চেয়ে আনন্দের কিছু আজকে আর আমার নেই।’ অন্যদিকে পত্রলেখা লেখেন, 'আমার সর্বস্বকে আমি আজ বিয়ে করেছি আমার বয়ফ্রেন্ড, আমার অপরাধের অংশীদার, আমার পরিবার, আমার আত্মার বন্ধু…গত ১১ বছর ধরে আমার সেরা বন্ধু। তোমার স্ত্রী হওয়ার থেকে দারুণ আর কিছু নেই।’ 

 

এগারো বছর আগে একটি বিজ্ঞাপনে প্রথম পত্রলেখাকে দেখে।  প্রথম দেখায় মন দিয়ে বসেন এই অভিনেতা।  পরে তাদের বন্ধুত্ব হলেও চট করেই পত্রলেখার মনে জায়গা নিতে পারেনি রাজকুমার রাও।  পরবর্তীতে একসাথে কাজও করেন তারা। এবং বেশ কিছুদিন বন্ধুত্ব হওয়ার পরে সবাইকে জানানও নিজেদের সম্পর্কের কথা।

 

 

Advertisements