বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিনোদন

পশু-প্রেমী হিসেবে সম্মাননা পেলেন জয়া আহসান

image-3532-1633515764

পশুপাখির সাথে নিবিড় সম্পর্ক সকলের হয় না, তবে যাদের হয় তারা এসব পশুপাখিকে ছেড়ে থাকতেই পারে না। প্রাত্যহিক জীবনে প্রতিটা মূহুর্তে পশুপাখির সাথে জড়িয়ে পড়েন।  কখনও ইচ্ছে করে তো কখনও পরিস্থিতির চাপে।

পশুপাখিকে ভালোবাসে এমন একজন মানুষ হলেন জয়া আহসান। যিনি করোনা-কালীনে কঠোর বিধিনিষেধেও পথে ঘুরে ঘুরে পথের কুকুরদের খাবার দিয়েছেন। তাঁর এই পশুপাখির প্রতি ভালোবাসার জন্যই তিনি এবার সম্মানিত হচ্ছেন। তাঁকে সম্মাননা দিচ্ছেন পশুপাখি নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। 'প্রাণবিক বন্ধু' আখ্যায়িত করে জয়াকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। অভিনেত্রী জয়া আহসান এর কাছে করোনার কারণে এই সম্মাননা স্মারকটি পৌঁছাচ্ছে না তবে নভেম্বর মাসে এটি তাঁর হাতে তুলে দেওয়া হবে। এক বিবৃতিতে জানানো হয়, 'অনেক মানুষ পশুর সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাঁদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশুর কল্যাণে তাঁদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ সম্মান। গতকাল ওয়ার্ল্ড অ্যানিমেল ডে উপলক্ষে "প্রাণবিক বন্ধু" পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে।'

Advertisements

জয়া আহসান দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের এ উদ্যোগে আনন্দিত। মঙ্গলবার কলকাতায় 'ওসিডি' চলচ্চিত্রের ডাবিংয়ের ফাঁকে তিনি বলেন, 'সত্যি বলতে, অভিনয় জীবনে অনেক সম্মাননা পেয়েছি। এটাও ঠিক, আসলে আমি তো কোনো কিছু পাওয়ার জন্য কিছু করি না। অভিনয়ের ফাঁকে যে সময়টুকু পাই, তা পশুপাখি ও প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি। সে জন্য যদি কোনো পুরষ্কার পাই, সেই স্বীকৃতি যদি অন্য কাউকে অনুপ্রাণিত করে, সেটা হবে আরও বেশি ভালো লাগার। আমাদের নতুন প্রজন্ম যথেষ্ট প্রাণীবান্ধব এবং সোচ্চার। সব গোঁড়ামিকে পাশ কাটিয়ে তারা পশুপাখির দুঃখ-কষ্ট অনুভব করে। অনেক সময় সামাজিক প্রতিবন্ধকতাও এ কাজের বাধা হয়ে দাঁড়ায়। সেসবের বিপরীতে দাঁড়িয়ে পশুপাখির প্রতি মমতা দেখাতে পিছপা হয় না। হয়তো আমি লাইমলাইটে আছি বলে আমারটা সবাই দেখতে পায়। যাদের সঙ্গে আমাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে, তা আমার কাছে বড় একটা প্রাপ্তি মনে হয়েছে।'

সম্প্রতি জয়া আহসান অভিনীত সিনেমা 'বিনি সুতোয়' কলকাতার নন্দনে মুক্তি পেয়েছে। জয়া আহসান মঙ্গলবার সিনেমাটি সেখানে উপভোগ করেছেন।

Advertisements