২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

আবারও বন্দি করে ফেললাম নিজেকে: শাওন

image-2260-1625235987

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে দেশব্যাপী। ৭ দিন ব্যাপী চলবে এই লকডাউন। লকডাউনের প্রথম দিনে রাস্তায় লোকসমাগম তেমন একটা দেখা যায়নি। শোবিজের তারকারাও চার দেয়ালের মাঝে নিজেদের রেখেছেন। 

লকডাউনের প্রথম দিনে নিজেকে ঘরবন্দি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুকে লিখেছেন, 'সর্বাত্মক লকডাউন এর প্রথম দিন- আবারও বন্দি করে ফেললাম নিজেকে। করোনার সাথে যুদ্ধ কিংবা করোনাকে নিয়েই বেঁচে থাকা- এই তো! নিজে ভালো থাকতে চাইলে, প্রিয়জনকে ভালো রাখতে চাইলে এই মুহূর্তে গৃহবন্দি থাকা ছাড়া উপায় নেই। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে দুই কানে আর থুতনিতে ঝুলিয়ে না রেখে সঠিকভাবে নাক মুখ ঢেকে মাস্ক পরুন।' 

 

চাইলে যুদ্ধ চালিয়ে বেঁচে থাকা সম্ভব এমন অভিমত দিয়ে লিখেছেন, 'সাবান দিয়ে বার বার হাত ধোয়ার অভ্যাস এতদিনেও যাদের হয়নি তাদের হয়তো জীবনেও হবে না। তারপরও তাদের বলছি নিজের প্রতি, পরিবারের প্রতি দয়া করুন। আপনি-আমি চাইলে যুদ্ধ চালিয়ে বেঁচে থাকা সম্ভব।'

লকডাউনে শাওনের মতো অনেক তারকা আছেন, যারা নিজেদেরকে ঘরের মধ্যে আটকে রেখেছেন। করোনা নিয়ন্ত্রণে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাল থেকে চলচ্চিত্রের কোন শুটিং হবে না। নাটকের শুটিং চলবে কি-না, তা নিয়েও এখনো কোন সিদ্ধান্ত আসেনি। তবে নিয়ম মেনে শুটিং চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন নির্মাতারা।

Advertisements

 

 

 

Advertisements