২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
বিশ্লেষণ

ফোক সম্রাজ্ঞী মমতাজের ডক্টরেট ডিগ্রি লাভ

image-1448-1618664494

ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের  ফোক সম্রাজ্ঞী মমতাজ। 

 

১৯ এপ্রিল শনিবার এ সম্মাননা দেওয়া হয় তাকে। তারা উল্লেখ করে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।

 

যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। পদক প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। যার মাধ্যমে  প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ। 

 

Advertisements

অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মমতাজ নিজে। সোমবার দেশে ফিরে পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে মমতাজ বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ৩০ বছর ধরে আমি মা-মাটির গান করে চলেছি; মানুষের সেবা করেছি। এই প্রাপ্তি কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।

 

মমতাজ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। তার ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করেন তিনি।  এরপরই রাতারাতি সারাদেশের শ্রোতাদের কাছে পৌঁছে যান তিনি।

 

বর্তমানে তিনি মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য।

 

 

 

Advertisements