বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২১ জুন, ২০২৬
খাবার-দাবার

সুস্বাদু খাসির পায়া

image-923-1610783797

অত্যন্ত মজাদার একটি খাবার হলো খাসির পায়া। গরম গরম পরোটা বা লুচির সঙ্গে খেতে বেশ লাগে এই খাবারটি। প্রায় সকালের কাছেই খাসির পায়া পছন্দের একটি খাবার। 
রেসিপি জানা থাকলে ঘরেই রান্না করতে পারবেন সুস্বাদু খাবারটি। তবে চলুন এবার রেসিপি টা জেনে নেওয়া যাক-

 

উপকরণ

১। খাসির পায়া ২ কেজি
২। কর্নফ্লাওয়ার ২০ গ্রাম
৩। রসুন ১০০ গ্রাম
৪। পেঁয়াজ ৫০০ গ্রাম
৫। মরিচ ১০টি
৬। আদা ১০ গ্রাম
৭। চিলি সস ১০০ গ্রাম
৮। এলাচি ৫ গ্রাম
৯। লবণ পরিমাণ মতো
১০। গোলমরিচ ১ টেবিল চামচ
১১। তেল পরিমাণ মতো 

 

প্রণালী

 

খাসির পায়া ভালোমত পরিষ্কার করে   ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে এতে পায়া দিয়ে দিতে হবে।

 

এবার পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মসলা, মরিচ কুচি দিয়ে একনাগাড়ে  ২-৩ ঘণ্টা রান্না করতে হবে। 

 

পায়া যখন নরম হয়ে আসবে তখন চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিতে হবে গাঢ় করার জন্য। লবণ ও গোলমরিচ দিতে হবে পরিমাণমতো। রান্না শেষে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন সুস্বাদু খাসির পায়া।