২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

সরকারি ছুটি বাড়ল ৩ দিন

Puja-2610120455

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ছুটি ৩ দিন বেড়েছে। ২০২৬ সালের ছুটির তালিকায় ব্যাংক কর্মকর্তাদের জন্য ২৮ দিন ছুটি থাকলেও আগামী ২০২৭ সালে ৩১ দিন ছুটি পাচ্ছেন তারা।রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে। ২০২৬ সালের চেয়ে এবার তিন দিন ছুটি বেশি পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

নতুন তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে (১৯-২৩ মার্চ) ৫ দিন ছিল। কিন্তু ২০২৭ সালে জুমাতুল বিদার জন্য আলাদাভাবে ৫ মার্চ ১ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে (আর রোজার ঈদ আলাদাভাবে ৮-১২ মার্চ ৫ দিন)।

এ ছাড়া ২০২৬ সালে বুদ্ধপূর্ণিমা ১ মে (মে দিবসের সঙ্গে একই দিনে) পড়েছিল। ২০২৭ সালে মে দিবস আলাদা (১ মে) এবং বুদ্ধপূর্ণিমা ২০ মে নির্ধারণ হওয়ায় এখানে ১ দিন ছুটি বেড়েছে (যদিও ২০ মে কোরবানির ঈদের ছুটির মধ্যেই পড়েছে)।

অন্যদিকে ৭ নভেম্বর (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) সরকারি ছুটি ছিল না। ২০২৭ সালের তালিকায় ৭ নভেম্বরের ছুটি যুক্ত হয়েছে। এভাবে ৫ মার্চ, ২০ মে এবং ৭ নভেম্বর—এই মোট ৩ দিন ছুটি বেড়েছে।

Advertisements