২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নারী

বলিউডের কোন অভিনেত্রীর বিয়ের আংটির দাম সবচেয়ে বেশি?

xr:d:DAFS26yCyV0:3,j:42017966073,t:22112411

বিয়ের সাজে পোশাক ও গয়নার পাশাপাশি বিশেষ গুরুত্ব থাকে বাগদানের আংটির। বিশেষ করে তারকাদের বিয়েতে আংটির নকশা, হীরার আকার ও দাম নিয়ে ভক্তদের আগ্রহ থাকে বেশ। বলিউডের অভিনেত্রীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। কারও আংটিতে রয়েছে বিশাল আকৃতির হীরা, আবার কারও আংটি তৈরি হয়েছে বিশেষ কোনো ভাবনা বা স্মরণীয় নকশায়। চলুন জেনে নেওয়া যাক, বলিউডের কোন কোন অভিনেত্রীর বিয়ের আংটি আলোচনায় রয়েছে এবং সেগুলোর আনুমানিক মূল্য কত।

সংগৃহীত

অসিন

দামি বিয়ের আংটির তালিকায় শীর্ষে রয়েছেন ‘গজনি’খ্যাত অভিনেত্রী অসিন। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের সময় তিনি পেয়েছিলেন প্রায় ২০ ক্যারেটের একটি হীরার আংটি। বেলজিয়াম থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছিল আংটিটি। এতে দুজনের নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আংটির আনুমানিক মূল্য ৬ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

শিল্পা শেঠি

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিল্পা শেঠি। বিয়ের সময় স্বামীর কাছ থেকে পাওয়া ২০ ক্যারেটের হীরার আংটিটি সবার নজর কেড়েছিল। বড় আকৃতির হীরা ও ব্যতিক্রমী নকশার এই আংটির দাম আনুমানিক ৩ কোটি রুপি। শোনা যায়, রাজ কুন্দ্রা লন্ডন থেকে এটি কিনেছিলেন।

আলিয়া ভাট

Advertisements

রণবীর কাপুরের সঙ্গে বিয়ের সময় আলিয়া ভাটের আংটিও আলোচনায় আসে। এতে একটি বড় হীরার পাশাপাশি আটটি ছোট হীরা বসানো রয়েছে। জানা যায়, রণবীর কাপুরের কাছে আট সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ভাবনা থেকেই আংটির নকশায় আটটি ছোট হীরা যুক্ত করা হয়। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন এই তারকা জুটি। আংটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি রুপি।

প্রিয়াঙ্কা চোপড়া

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদানের সময় প্রিয়াঙ্কা চোপড়ার হীরার আংটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। টিফানি অ্যান্ড কোংয়ের তৈরি প্ল্যাটিনামের আংটিতে রয়েছে একটি বড় কুশন-কাট হীরা। এর দুই পাশে বসানো হয়েছে ছোট হীরা। বিভিন্ন প্রতিবেদনে আংটির দাম প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি বলা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের প্রাসাদে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।

দীপিকা পাড়ুকোন

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর দীপিকা পাড়ুকোনের আঙুলে দেখা যায় আয়তাকার নকশার একটি বড় হীরার আংটি। প্ল্যাটিনামের ওপর বসানো এই আংটির মূল্য নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। আনুমানিক দাম ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপির মধ্যে বলে জানা যায়। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোয় দুই রীতিতে বিয়ে করেন দীপিকা ও রণবীর।

আনুশকা শর্মা

ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বাগদানের সময় আনুশকা শর্মার আংটিও নজর কেড়েছিল। অস্ট্রিয়ার একজন গহনাশিল্পীর তৈরি এই আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট ও আনুশকা।

কিয়ারা আদভানি

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সময় কিয়ারা আদভানির আঙুলে দেখা যায় বড় হীরার একটি আংটি। এর নকশায় আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যবাহী অলংকরণের ছাপও রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আংটির দাম আনুমানিক ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপির মধ্যে। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন এই তারকা জুটি।

সামান্থা রুথ প্রভু

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ের আংটিও নকশার কারণে আলাদা করে নজর কেড়েছে। আংটির মাঝের অংশকে ঘিরে আটটি পাপড়ির মতো নকশায় হীরা বসানো হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা।

রানি মুখার্জি

পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ২০১৪ সালের ২১ এপ্রিল ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রানি মুখার্জি। বিয়ের পর তার আঙুলে দেখা যায় বড় হীরার একটি আংটি। নকশায় ঐতিহ্যবাহী আভিজাত্যের ছাপ রয়েছে। আংটিটির দাম আনুমানিক ২ কোটি রুপি বলে জানা যায়।

সোনম কাপুর

ফ্যাশন সচেতন অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের আংটিতেও রয়েছে বিশেষ নকশার ছাপ। ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া এই আংটিতে বসানো হয়েছে একটি বড় হীরা। বিভিন্ন সূত্রে এর আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ।

তবে দামি হীরার আংটির আলোচনায় শুধু বলিউড অভিনেত্রীরাই নন, রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও। তার আংটিতে রয়েছে ৫২.৫৮ ক্যারেটের একটি হীরা। মোগল আমলের অলংকরণের আদলে তৈরি এই আংটির দাম ৫৩ কোটি রুপির বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।্রর

Advertisements