২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি’: মিস ইউনিভার্সে ব্যর্থ হয়ে মাহি

893802379_2451687558571992_2822799794182454255_n

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও সেরা ৩০ সেমিফাইনালিস্টে জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের আক্ষেপ ও দুঃখের কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মাহি বাংলাদেশের মানুষের ভালোবাসা, দোয়া, ভোট ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের মানুষ তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন। তিনিও চেয়েছিলেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে।

ছব: সামিরা খান মাহির ফেসবুক পোস্ট

মাহি লেখেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।’

প্রত্যাশিত ফল না পাওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

ছব: সামিরা খান মাহির ফেসবুক পোস্ট

প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য না এলেও পুরো যাত্রাকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাহি। তার মতে, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না, তবে প্রতিটি অভিজ্ঞতা ও মুহূর্তের আলাদা মূল্য রয়েছে।

তিনি বলেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

Advertisements
ছব: সামিরা খান মাহির ফেসবুক পোস্ট

বার্তার শেষাংশে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করে মাহি জানান, দেশবাসীর ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। তাকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। ভালোবাসি বাংলাদেশ।’

ছব: সামিরা খান মাহির ফেসবুক পোস্ট

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। ওই বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। আর গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম ধাপেই থেমে যায় তার মিস ইউনিভার্স যাত্রা।

Advertisements