৩১ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

আলাদা হচ্ছেন ইব্রাহিম-পলক?

ibrahim-ali-khan-palak-tiwari–20261031075748

বলিউড অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারির সম্পর্কের ইতি টানার গুঞ্জন উঠেছে। তিন বছরের বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে তা স্বীকার করেননি দুজন। এবার বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না তারা। একটি সূত্রের দাবি, বিচ্ছেদের কারণ জানা না গেলেও দুজনের সিদ্ধান্তটি বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের বিরোধে জড়াতে চান না তারা। আপাতত নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দুজনের।

প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত কাজেও। একসঙ্গে কয়েকটি শুটিং করার পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্য কয়েকটি কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় ইব্রাহিম ও পলককে প্রথম আলোচনায় দেখা যায়। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পলককে মুখ লুকাতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও ছুটি কাটানোর খবরও সেই আলোচনাকে আরও জোরালো করে।

পলক তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম আলী খান বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের ছেলে।

তবে সম্পর্কের গুঞ্জনের মতো বিচ্ছেদের খবর নিয়েও এখন পর্যন্ত ইব্রাহিম বা পলক কেউই প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। ফলে তাদের বিচ্ছেদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

Advertisements
Advertisements