২৬ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ১০ কার্তিক ১৪৩৩
বিবিধ

২৬ অক্টোবর: দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

freepik__the-style-is-candid-image-photography-with-natural__76801_600x600

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ভ্যাটসহ এই মূল্য কার্যকর হয়েছে গত শনিবার সকাল ১০টা থেকে। সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত একই দাম বহাল রয়েছে।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কয়েক দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হচ্ছে।

Advertisements
Advertisements