১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৩০ আশ্বিন ১৪৩৩
বিশ্ব

ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

biman-bangladesh-airlines-mv6mzhoz41w3l3m-20261013181036

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওইসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।

Advertisements