১৪ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘দৃশ্যম ৩’ দিয়ে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে অজয়

IMG_6174

মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘দৃশ্যম ৩’। এর মধ্য দিয়ে দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবারের মতো ৫০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পেয়েছে সিনেমাটি।

এনডিটিভির রিপোর্ট বলছে, মুক্তির ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে ১৬ অক্টোবর পূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তি পেলে এর আয়ের গতিতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১০০ থেকে ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে চলতি বছর বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এটি।

অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি এটি। আগের সিনেমাগুলোর তুলনায় এবারের ছবির একটি উল্লেখযোগ্য দিক হলো, এর গল্প মৌলিক। মালয়ালম সংস্করণের কাহিনির সঙ্গে ‘দৃশ্যম ৩’-এর গল্পের কোনো যোগসূত্র নেই।

সিনেমাটিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্তসহ আরও অনেকে।

Advertisements