১০ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩
বিবিধ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

IMG_c8d33098-da38-4fbd-b192-ef714a14a33f

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

এ বিষয়ে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী আরও চারটি চন্দ্রমাস অতিক্রম করবে।

তবে এসব তারিখ এখনো সম্ভাব্য। পবিত্র রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে।

Advertisements