১০ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩
বিশ্ব

মাত্র ৩ বছর বয়সেই বই লিখে বিশ্বরেকর্ড গড়ল অদ্বয়

971375a7-c259-47dd-90b4-53da8ec6

মাত্র তিন বছর বয়সেই বই প্রকাশ করে বিশ্বরেকর্ড গড়েছে অদ্বয় জৈন। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত এই শিশু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে কম বয়সি পুরুষ লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অদ্বয়ের জন্ম ২০২২ সালের ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মনমাউথ জংশনে। অল্প বয়সেই লেখালেখির মাধ্যমে এমন অর্জন তাকে আলোচনায় নিয়ে এসেছে।

অদ্বয়ের লেখা বইটির নাম ‘ডাইনো লার্নস নট টু ওয়েস্ট ফুড’। শিশুদের খাবারের গুরুত্ব বোঝানো এবং খাবার অপচয় না করার শিক্ষা দেওয়াই বইটির মূল উদ্দেশ্য।

স্কুলে দুপুরের খাবার খাওয়ার বিরতিতে নিজের অভিজ্ঞতা থেকেই বইটি লেখার ভাবনা আসে অদ্বয়ের। প্রতিদিনের পরিচিত একটি ঘটনাকে শিশুদের জন্য শিক্ষণীয় গল্পে রূপ দিয়েছে সে। বইটির মাধ্যমে ছোটদের খাবারের প্রতি যত্নশীল হওয়া এবং খাবার নষ্ট না করার বার্তা দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ এপ্রিল নিউ জার্সিতে অদ্বয়ের এই অর্জন আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। মাত্র তিন বছর বয়সে লেখক হিসেবে বিশ্বরেকর্ড গড়ে সে প্রমাণ করেছে, ছোট বয়সেও সৃজনশীল কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

শিশুদের জন্য শিক্ষামূলক বার্তা নিয়ে লেখা অদ্বয়ের এই বই খাবারের অপচয় রোধে সচেতনতা তৈরির পাশাপাশি তার ব্যতিক্রমী প্রতিভারও পরিচয় বহন করছে।

Advertisements
Advertisements