মেকআপহীন ছবিতে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

গ্ল্যামারাস সাজ ও স্টাইলিশ ফ্যাশন লুকের কারণে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বিভিন্ন সময়ে ভিন্ন সাজে ভক্তদের নজর কাড়লেও এবার সম্পূর্ণ ভিন্ন রূপে সামনে এসেছেন এই অভিনেত্রী।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি মেকআপহীন ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তার মুখে ভারী কোনো মেকআপের ছাপ দেখা যায়নি। ঠোঁটে হালকা লিপস্টিক, এলোমেলো চুল ও সাদামাটা সাজেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পরনে ছিল স্লিভলেস পোশাক।
ছবির সঙ্গে ফারিয়া লিখেছেন, ‘বেয়ার ফেস, মেসি হেয়ার’, অর্থাৎ মেকআপহীন মুখ ও এলোমেলো চুল। স্বাভাবিক এই লুকে তার মিষ্টি হাসি ও সতেজ চেহারা ফুটে উঠেছে।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘বিউটি কুইন’, আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন। তবে প্রশংসার পাশাপাশি কিছু মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ গ্ল্যামারাস লুকের বাইরে নুসরাত ফারিয়ার এই সাদামাটা উপস্থিতিই এখন সামাজিক মাধ্যমে বেশ নজর কেড়েছে।



