৮ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৪ ভাদ্র ১৪৩৩
বিবিধ

রেনোয়া জাদুঘর থেকে ১২৮ কোটি টাকার শিল্পকর্ম চুরি

রেনোয়া জাদুঘর থেকে ১২৮ কোটি টাকার শিল্পকর্ম চুরি

ফ্রান্সের রিভিয়েরার রেনোয়া জাদুঘর থেকে ৯০ লাখ ইউরো (প্রায় ১২৮ কোটি টাকা) মূল্যের চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়েরে-অগাস্ট রেনোয়ার স্মৃতিবিজড়িত জাদুঘরে এ ঘটনা ঘটে।

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া চিত্রকর্মগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ ইউরো।

রেনোয়া জাদুঘরটি ১৯৬০ সালে শিল্পীর জীবনের শেষ সময়ের বাসভবনে প্রতিষ্ঠিত হয়। ১৯১৯ সালে রেনোয়া মারা যাওয়ার আগে জীবনের শেষ বছরগুলো এই বাড়িতেই কাটিয়েছিলেন। জাদুঘরটিতে রেনোয়ার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও আসবাবপত্র রয়েছে।

এর মধ্যে তার ইজেল ও হুইলচেয়ারও রয়েছে। পাশাপাশি তার আঁকা প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য ও নগ্নচিত্রও প্রদর্শিত হয়।
প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় ডাকাতির মাধ্যমে প্রায় ১০ কোটি ডলার মূল্যের আটটি শিল্পবস্তু চুরির এক বছরেরও কম সময়ের মধ্যে রেনোয়া জাদুঘরে এই চুরির ঘটনা ঘটল। লুভরের ওই ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও চুরি হওয়া শিল্পবস্তুগুলো এখনো উদ্ধার করা যায়নি। ফরাসি তদন্তকারীরা প্যারিস অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বেলজিয়াম, ইতালি ও অন্যান্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করছে।

তথ্যসূত্র: বিবিসি