অবশেষে স্বস্তি বিদিশার, হাইকোর্টে পেলেন জামিন

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক অবশেষে জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের পর তার কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশার জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া।
আদালতের আদেশের পর আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় জামিন পাওয়ার পর তাকে কারাগারে আটকে রাখার মতো আইনি বাধা নেই। ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মুক্তির সুযোগ তৈরি হয়েছে।

এর আগে অবশ্য জামিনের আবেদন নিয়ে স্বস্তি মেলেনি বিদিশার। গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে উচ্চ আদালত তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিদিশার কারাগারে যাওয়ার ঘটনাটি ঘটে একটি পুরোনো প্রতারণা মামলার রায়কে কেন্দ্র করে। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জর
বিদিশার কারাগারে যাওয়ার ঘটনাটি ঘটে একটি পুরোনো প্রতারণা মামলার রায়কে কেন্দ্র করে। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



