বিবিধ
আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন।
শুনানি শেষে তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।



