১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

ঋণের বোঝা থেকে মুক্তি পেতে মহানবী (সা.)-এর শেখানো ৩ দোয়া

IMG_4243

ঋণ মানুষের আর্থিক চাপ বাড়ানোর পাশাপাশি দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ও নানা ধরনের অস্বস্তির কারণ হতে পারে। তাই ইসলাম ঋণ পরিশোধের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি ঋণের বোঝা থেকে মুক্তি এবং ঋণগ্রস্ততা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়মিত ঋণ থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। সাহাবায়ে কেরামকেও তিনি ঋণমুক্তি ও আর্থিক সংকট থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন। হাদিসে বর্ণিত এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া হলো—

১. গোনাহ ও ঋণ থেকে আশ্রয় চাওয়ার দোয়া

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজের পর পড়তেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম।

Advertisements

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে গোনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বোখারি: ২৩৯৭)

২. দুশ্চিন্তা ও ঋণের ভার থেকে মুক্তির দোয়া

রাসুলুল্লাহ (সা.) নিয়মিত এ দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউযুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে। (সহিহ বোখারি: ২৮৯৩)

৩. ঋণের বোঝা ও মানুষের দমনপীড়ন থেকে মুক্তির দোয়া

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এ দোয়াটিও পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে। (সহিহ বোখারি: ২৮৯৩)

ইসলামে প্রয়োজনের ক্ষেত্রে ঋণ নেওয়া বৈধ হলেও অযথা ঋণগ্রস্ত হওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। ঋণ নিলে তা পরিশোধের চেষ্টা করা এবং আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্তির জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ। নবীজি (সা.)-এর শেখানো এসব দোয়ায় শুধু ঋণমুক্তির আবেদনই নয়, দুশ্চিন্তা, অলসতা, গোনাহ ও জীবনের নানা সংকট থেকে আল্লাহর সাহায্য চাওয়ার বিষয়ও রয়েছে।

Advertisements