আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কল

সাবেক মার্কিন অভিনেত্রী মেগান মার্কল এবং ব্রিটিশ রাজ পরিবারের উত্তরসূরি প্রিন্স হ্যারি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে তারা ব্রিটিশ রাজ পরিবারের মুকুট ত্যাগ করেন। তখন থেকেই যুক্তরাষ্ট্রে তাদের দুই সন্তান লিলিবেট ও আর্চিরকে নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি ২০২৬ সালের আগস্ট মাসে তারা তাদের সন্তানদের নিয়ে ক্যলিফোর্নিয়া ছেড়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেছেন। সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।
মেগানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আমেরিকা থেকে চলে আসা তাদের জন্য এতটা সহজ ছিলো না। কারণ ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। মন্টেসিটোর বাড়িটি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, রাজপরিবার ছেড়ে আসার পর এটিই ছিলো তাদের কেনা প্রথম বাড়ি। এটিকে তাদের শান্তির নীড় বা সেফ হ্যাভেন হিসেবে মনে করেন।
প্রতিবেদন থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ার বাড়িটি তাদের জন্য বিশেষ ছিলো; এটি ছেড়ে আসা কষ্টকর। সে তার মন্টেসিটোর কাটানো মুহূর্তগুলোকে অনেক মিস করবেন। এই বাড়িতে মেগান ও হ্যারির মেয়ে লিলিবেটের জন্ম এবং সেখানেই সে প্রথম হাঁটা শেখে। এছাড়া আর্চির হামিংবার্ড দেখার আনন্দ কিংবা বারান্দায় বসে পরিবারের সঙ্গে সকালের নাস্তা করা তার কাছে ছিলো অত্যন্ত প্রিয়।
সন্তানদের পড়ালেখার জন্য মূলত এই দম্পতি যুক্তরাজ্যের কটসওয়াল্ডস অঞ্চলে স্থানান্তরিত হয়েছেন। তবে তারা পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে আসেননি। ভবিষ্যতে আবারো সেখানে ফেরত যেতে পারেন।
রাজ-পরিবারের একটি সূত্র এই দম্পতির নতুন পরিকল্পনাকে ‘ইংলিশ কান্ট্রিসাইড ড্রিম’হিসেবে উল্লেখ করেছেন। তাদের এই সিদ্ধান্ত হ্যারিকে এক নতুন অভিজ্ঞতা দিবে বলে জানা গেছে। যুক্তরাজ্যে তিনি একজন রাজকীয় সদস্য হিসেবে নয় বরং সাধারণ নাগরিক হিসেবে বসবাস করবেন। দম্পতি জানায়, ক্যলিফোর্নিয়ার মন্টেসিটোর বাড়ির স্মৃতিকে সঙ্গে নিয়ে যুক্তরোজ্যে তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে।



