বিবিধ
চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’, জরিমানা বলাকা বাসকে

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাজধানীর সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির ধাক্কা লাগে। এতে কিছু সময়ের জন্য ঘটনাস্থলে পরিস্থিতি তৈরি হলেও পরে ট্রাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার পর আইনগত ব্যবস্থা হিসেবে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করা হয় বলে জানা গেছে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।



