বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
জীবনযাপন

আবেগহীন ছেলেরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের, কারণ কী?

আবেগহীন ছেলেরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের, কারণ কী?

ভালোবাসা এক খেপাটে জুয়ার নেশার মতো— পাব না জেনেও এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকা। সে জানে এর গভীরতা অনেক। মান-সম্মানের কথা মাথায় থাকে না। পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল আকার ধারণ করে। আত্মসম্মান হারিয়ে ফেলেও শুধু ভালোবাসার জন্য বারবার মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে। কিন্তু কেন এমন আকাঙ্ক্ষা?

মনের মানুষ আবেগহীন জেনেও নিজের অনুভূতি তাকে বোঝাতে কসরতে একবিন্দুও কার্পণ্য করে না কেউ। বিশেষ করে এ প্রবণতা বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে। কিন্তু জানেন কেন এমনটি হয়?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, আবেগহীন যুবকরা আসলে চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের। এ ধরনের যুবকরা আসলে বড্ড এলোমেলো। এদের কথা বলার ধরন, রসবোধ আর পাঁচজনের থেকে আলাদা। এদের চিন্তাভাবনা, নেতৃত্ব দেওয়ার ধরনও আলাদা হয়ে থাকে। জটিল পরিস্থিতি মোকাবিলায় এরা পারদর্শী, যা মেয়েদের মনে জায়গা দখলে ম্যাজিকের মতো কাজ করে থাকে।

তবে সব থেকে বড় বিষয় হচ্ছে— এরা আপনার সবটা জানলেও নিজেকে কখনই উজাড় করে দেয় না। আজ হয়তো দীর্ঘক্ষণ কথা বলল, আপনার মনে হলো— খোলা বইয়ের মতো সবটা পড়ে ফেলেছেন। কাল সকালেই দেখলেন তার আরেকটি রূপ। দুটি মানুষ যে এক, তা মানতেই আপনার অনেকটা সময় কেটে যাবে, যা তৈরি করবে কৌতূহলের। আর এই কৌতূহলই বাড়িয়ে দেয় আকর্ষণ। দুর্বার আকর্ষণ।

Advertisements

হয়তো দিনভর জুড়ে থাকলেও আপনি তার কাছে স্রেফ বন্ধু। কেউ কেউ প্রেমিকার তকমা দিলেও কমিটমেন্ট দেওয়ার ‘ভুল’ এরা করে না। কারণ এরা থেকে যাওয়ায় বিশ্বাসী নয়। আর এই ছেড়ে যাওয়ার প্রবণতার কারণেই সঙ্গীর মনে ঝড় ওঠে।

এই ভালোবাসা আকর্ষণ ভুল জেনেও নিজেদের সরিয়ে আনতে পারে না অধিকাংশ মেয়েই। আসলে যে থেকে যায়, একটা সময়ের পর সঙ্গী তাকে হারিয়ে ফেলার ভয়ও হারিয়ে ফেলে। মন যখনই বুঝে যায় এ তো থাকবেই, তখনই চলে আসে দায়সারা ভাব। আর যে থাকবে না, যাকে আটকে রাখা যাবে না মন জানে, সে যদি থেকে যায়? এই সম্ভাবনার মোহেই আটকে পড়েন মেয়েরা।

Advertisements
আকর্ষণআবেগভালোবাসা