বিনোদন
জন্মভূমি মাদেইরাতেই বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো?

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আগামী শনিবার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে দ্য সান।
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরে কাছের পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে সংবর্ধনার আয়োজন করা হবে। হোটেল সূত্র জানিয়েছে, অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং কয়েকটি বার এলাকা অতিথিদের জন্য বন্ধ থাকবে।
৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই বিয়ের পরিকল্পনা রয়েছে এবং জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে তিনি সংসার গড়তে চেয়েছেন।
Advertisements



