বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিনোদন

সমালোচনার পরেও আসছে ‘মুসাফির ক্যাফে ২’, ইঙ্গিত দিলেন পরিচালক

IMG_3112

ওটিটিতে মুক্তির পর দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওয়েব সিরিজ মুসাফির ক্যাফে–এর দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়েছেন পরিচালক রুচির অরুণ। তবে তাড়াহুড়ো না করে মানসম্মত নির্মাণের ওপরই জোর দিচ্ছেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুচির অরুণ বলেন, দর্শকরা গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন বলেই সিরিজটি এতটা সাড়া ফেলেছে। সুধা, চন্দর ও প্রীতির চরিত্রে অনেকেই নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, যা সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ।

দ্বিতীয় সিজন প্রসঙ্গে তিনি বলেন, দর্শকদের আগ্রহ বিবেচনায় মুসাফির ক্যাফে ২ অবশ্যই আসবে। তবে কবে মুক্তি পাবে, তা এখনই নিশ্চিত নয়। কারণ নতুন সিজনের জন্য গল্প লেখা, নির্মাণ ও সম্পাদনার কাজ শেষ করেই এটি দর্শকের সামনে আনা হবে।

Advertisements
ভারতীয়সিরিজ