বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১ আগস্ট, ২০২৬
স্পটলাইট

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

IMG_3036

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। নাম্বেরোর প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮, যা এ অঞ্চলের বড় শহরগুলোর মধ্যে সর্বোচ্চ অপরাধপ্রবণতা ও সর্বনিম্ন নিরাপত্তার ইঙ্গিত দেয়।

সূচক অনুযায়ী, ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। দুই শহরেরই অপরাধ সূচক ৫৯ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৪০ দশমিক ৯। এছাড়া গাজিয়াবাদ, নয়ডা, গুরগাঁও ও বেঙ্গালুরুর মতো ভারতের বড় শহরগুলোর অবস্থানও ঢাকার নিচে।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার তুলনামূলক নিরাপদ শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের ম্যাঙ্গালোর, ভোদোদরা ও আহমেদাবাদ এবং পাকিস্তানের ইসলামাবাদ। নেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোরেও অপরাধ সূচক ঢাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকায় থাকা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

Advertisements

নাম্বেরোর বৈশ্বিক তালিকায় নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অপরাধপ্রবণতার বিচারে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

Advertisements
অপরাধএশিয়াঢাকাবাংলাদেশ