বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিবিধ

চার্জিং কেবল দ্রুত নষ্ট হয় কেন? জেনে নিন কীভাবে যত্ন করবেন

IMG_2993

চার্জিং কেবল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা। বিশেষজ্ঞদের মতে, উৎপাদনগত ত্রুটির চেয়ে ব্যবহারকারীর ভুল অভ্যাসই কেবল নষ্ট হওয়ার প্রধান কারণ। কেবলের সঠিক ব্যবহার ও সংরক্ষণে কিছু নিয়ম মেনে চললে এর আয়ু অনেকটাই বাড়ানো সম্ভব।

সবচেয়ে সাধারণ ভুল হলো কানেক্টরের বদলে কেবল ধরে চার্জার টেনে খুলে ফেলা। এতে কেবল ও প্লাগের সংযোগস্থলের ভেতরের অংশে চাপ পড়ে এবং ধীরে ধীরে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই সব সময় কানেক্টর ধরে চার্জার খুলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

চার্জে থাকা অবস্থায় মোবাইল ব্যবহার করতে গিয়ে কেবলকে তীব্রভাবে বাঁকানোও ক্ষতিকর। বারবার একই স্থানে চাপ পড়লে কেবলের ভেতরের সূক্ষ্ম তার ছিঁড়ে যেতে পারে। পাশাপাশি গাড়ির ভেতর অতিরিক্ত গরমে কেবল ফেলে রাখা, আর্দ্রতা, ধুলোবালি ও ঘামের কারণে কানেক্টরে মরিচা ধরতে পারে, যা চার্জিংয়ে সমস্যা সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা আরও বলেন, নিম্নমানের বা আন-সার্টিফায়েড চার্জার ব্যবহার করলে ভোল্টেজের ওঠানামায় ফাস্ট চার্জিং কেবলের ভেতরের চিপ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সার্টিফায়েড ও ডিভাইস-সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করাই নিরাপদ।

Advertisements

কেবল কেনার সময় শুধু দাম নয়, এর মানও বিবেচনায় রাখতে হবে। নাইলন ব্রেইডেড, লিকুইড সিলিকন বা কেভলার রিইনফোর্সড কেবল তুলনামূলক বেশি টেকসই। এছাড়া বর্ধিত স্ট্রেইন-রিলিফ (এসআর) ডিজাইন এবং উচ্চ ক্ষমতার চার্জিংয়ের জন্য ই-মার্কার চিপযুক্ত কেবল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, দামি কেবল কেনার পাশাপাশি সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করলে অপ্রয়োজনীয় খরচ কমানো সম্ভব। একই সঙ্গে কমবে ইলেকট্রনিক বর্জ্যও।

Advertisements
ক্যাবল