২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘হয়তো আর দেখা হবে না’- মেয়েকে নিয়ে সালমার পোস্টে নেটদুনিয়ায় আলোড়ন

FB_IMG_1785473255750

মৌসুমী আক্তার সালমা (যিনি সালমা আক্তার নামেও পরিচিত) বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী। তিনি মূলত লালনগীতি ও পল্লীগীতি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

সালমা ১৯৯১ সালের ১ জানুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরে তিনি চ্যাম্পিয়ন হন। এই রিয়েলিটি শো-তে বিজয়ী হওয়ার পর থেকেই তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

আজ সালমা তার মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লেখা শেয়ার করেন।

আমার স্নেহা আমার মেয়েটা আজকে আমার কাছ থেকে চলে গেলো। হয় তো আমাদের আর দেখা হবে না। আমি তো মা আমার সন্তান দূরে থাক আর যেখানে যাক। দোয়া করি ভালো থাকিস মা। বাবার কাছে ছিলি এতদিন,রক্তের সম্পর্ক সবার আগে আবারও তাই প্রমাণ হলো। বাবার কাছে ভালো থাকিস মা। সন্তান বাবার মা শুধু নামে । আমার কাছে সাফিয়া থাকলো। আমি জন্ম থেকে যুদ্ধ করতে করতে এই অব্দি এসেছি। আমি একজন শিল্পী এই আমার পরিচয়। বাকি জীবন টা একজন শিল্পী হিসেবে পার করে দিতে চাই।’

২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেন। এই সংসারে স্নেহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এরপর ২০১৮ সালে তিনি আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন। এই সংসারেও সাফিয়া নামে তার আরেক কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের পর, পারস্পরিক মতের অমিলের কারণে ২০২২ সালের নভেম্বর মাসে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়।

Advertisements

Advertisements