১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিনোদন

সিজেপির আন্দোলন নিয়ে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত

a6ac4f17378d17cc57937ea7cbc3bdc4

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ইন্টারনেটে আলোড়ন তোলা চাপ প্রয়োগকারী গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে জেন জি প্রজন্মের আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

সোমবার (২৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনকারীদের প্রতিবাদের ধরন, ভাষা ও আচরণকে ‘বমি উদ্রেককারী’ বলে মন্তব্য করেন।

এক পোস্টে কঙ্গনা লেখেন, আন্দোলনকারীদের কথা বলার ধরণ ও ব্যবহৃত ভাষা অত্যন্ত অসম্মানজনক। প্রতিটি ভিডিও বা ফ্রেমে সবকিছু এতটাই বেসুরো ও স্থূল যে তিনি জীবনে এমন কিছু দেখেননি। একই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ইউউউ… কারা এদের জন্ম দিচ্ছে আর মানুষ করছে?’

আন্দোলনকারীদের ব্যবহৃত ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ প্রতীক নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন কঙ্গনা। তিনি লেখেন, প্রতিবাদকারীরা নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছেন এবং তাদের আচরণও ঠিক তেমনই। এতে কোনো বৈপরীত্য নেই; বরং এটি পৃথিবীকে নোংরা ও কদর্যতায় ভরিয়ে দেওয়ার মতো বিষয়। স্টোরির শেষাংশে তিনি দাবি করেন, এসব রিল দেখে তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর গত সপ্তাহে সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে তাদের প্রধান দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধর্মেন্দ্র প্রধানের দায়িত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ জোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।

Advertisements

Advertisements