বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২০ জুলাই, ২০২৬
বিবিধ

হঠাৎ অচল ফেসবুক, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

1781272510-0acd021666ee0cca542093cee66a9ce0

বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করতে সমস্যার মুখে পড়েছেন অসংখ্য ব্যবহারকারী। অনেকেই অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না, আবার কারও ক্ষেত্রে নিউজ ফিড বা টাইমলাইন লোড হচ্ছে না।

লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.” বার্তাটি দেখা যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, এটি ফেসবুকের সার্ভার-সংক্রান্ত সাময়িক প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটছে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এর তথ্যেও একই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ফেসবুক-সংক্রান্ত অভিযোগের সংখ্যা অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ)। এছাড়া লগইন সমস্যার অভিযোগ ২৬ শতাংশ এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ ২২ শতাংশ।

এদিকে, সমস্যার মুখে পড়া ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। অনেকে ত্রুটির বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেছেন।

Advertisements

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ বা কখন পুরোপুরি সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisements
ফেসবুকবিশ্বভোগান্তিসামাজিক যোগাযোগমাধ্যম