বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
নারী

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত, বাঁচেনি গর্ভের সন্তানও

prothomalo-bangla_2026-07-18_cwhxp37t_7b9e776a388a46a5b0a23ff64ec84d5d

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার গর্ভের সন্তানও মারা গেছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষিকার নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, সন্তান প্রসবের জন্য সুমন্তি চাকমাকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে চাম্পাতলী এলাকায় একটি ডাম্প ট্রাক তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার গর্ভে থাকা সন্তানও রক্ষা পায়নি।

Advertisements

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে সন্তান প্রসবের জন্য তাকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে ওই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিতভাবে জানেন না বলে জানান।

Advertisements
অন্তঃসত্ত্বাট্রাকশিক্ষিকাসাজেক