বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিনোদন

নতুন অবতারে প্রিয়াঙ্কা চোপড়া, জন্মদিনে প্রকাশ হলো ‘বারাণসী’র ফার্স্ট লুক

33c2bec1797da898450e9ad227b6d478-6a5b39fce0408

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্বজুড়ে জনপ্রিয় এই তারকার জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ চমক। নিজের বিশেষ দিনে একেবারে নতুন ও ভিন্ন রূপে হাজির হয়েছেন তিনি।

নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা বারাণসী-তে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন ‘মন্দাকিনী’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। জন্মদিন উপলক্ষে নির্মাতা রাজামৌলি নিজেই প্রকাশ করেছেন তার চরিত্রের দুটি বিশেষ ছবি।

সিনেমাটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রিয়াঙ্কার লুক প্রকাশ করে লেখা হয়েছে, “আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…”

প্রকাশিত প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে এক রহস্যময় ও শক্তিশালী আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুল তার পুরো সাজকে দিয়েছে ভিন্ন মাত্রা। ছবিতে তার তীক্ষ্ণ দৃষ্টি বিশেষভাবে নজর কেড়েছে।

Advertisements

অন্যদিকে দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট এবং কালো কার্গো প্যান্টে তাকে দেখা যায় প্রাণবন্ত ভঙ্গিতে। ছবির পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং জেব্রা ও জিরাফের উপস্থিতি, যা সিনেমাটির ব্যাপক পরিসরের ইঙ্গিত দেয়।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘বারাণসী’ সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্র মন্দাকিনী একজন দুর্ধর্ষ ও বিশ্বভ্রমণকারী নারী। চরিত্রটি একই সঙ্গে শক্তিশালী, আবেগপ্রবণ এবং দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

প্রিয়াঙ্কার নতুন এই লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই তার চরিত্র নিয়ে নানা অনুমান করছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, তিনি কি সিনেমায় প্রধান খলনায়িকার ভূমিকায় থাকছেন? আবার অনেকে মন্তব্য করেছেন, দীর্ঘ ক্যারিয়ারেও প্রিয়াঙ্কা চোপড়া এখনো নিজের সেরাটা ধরে রেখেছেন।

‘বারাণসী’ সিনেমায় প্রিয়াঙ্কার এই নতুন অবতার এরই মধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

Advertisements
জন্মদিনপ্রিয়াঙ্কাবারাণসীমন্দাকিনীলুক