বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বিবিধ

যমুনায় ঝাঁপ প্রেমিকের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে চলে গেলেন প্রেমিকা

750-390_original_1784263294

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে পৌঁছেছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর নদীতে নামেননি। বরং ঘটনাস্থল থেকে হেঁটে চলে যান তিনি। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যেই সেতুতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেতুতে পৌঁছে তারা কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরও তার সঙ্গে থাকা তরুণী নিজে নদীতে নামেননি। তিনি কিছুক্ষণ সেতুর ওপর দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। পরে শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

Advertisements

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর আনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার নেপথ্যে কী কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisements
আত্মহত্যাপ্রেমিকপ্রেমিকাযমুনা