বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বিবিধ

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা পরীক্ষা ছাড়াই পাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

IMG_2550

আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাস করানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে চাপ সৃষ্টি করে পরীক্ষা পেছানো বা পরীক্ষা ছাড়াই পাসের দাবি আদায়ের একটি প্রবণতা তৈরি হয়েছিল। এখনো কিছু ক্ষেত্রে সেই সংস্কৃতি অব্যাহত রয়েছে। তবে বর্তমান সরকার এ ধরনের দাবির কাছে নতি স্বীকার করবে না।

চলমান শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টিকে খুব বড় আকারে দেখছে না। তাঁর ভাষ্য, কয়েকটি এলাকায় সীমিতসংখ্যক মানুষের অংশগ্রহণে এ আন্দোলন চলছে।

Advertisements

এ সময় সাবেক আওয়ামী লীগ সরকারের শিক্ষা নীতিরও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার মতো সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisements
এইচএসসিপরীক্ষাস্থগিত