নারী
জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল বুধবার এ নিয়োগের ঘোষণা দেন।পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশগুলোর উচ্চ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
Advertisements



