বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিবিধ

আর্জেন্টিনার শাড়ি পরে টিএসসিতে নাচলেন এক সমর্থক

WhatsApp Image 2026-07-16 at 2.05.59 PM

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সময় যেন থমকে গিয়েছিল ৫৫ মিনিটে। ইংল্যান্ড এগিয়ে যেতেই স্তব্ধ হয়ে পড়ে আর্জেন্টিনার সমর্থকেরা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যে শেষ বাঁশি না বাজা পর্যন্ত লড়াই ছাড়ে না, সেটিই আবারও প্রমাণ করল লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। আর সেই খুশিতেই বাংলাদেশে আর্জেন্টিনার শাড়ি পরে এবার টিএসসিতে নাচলেন এক নারী সমর্থক। টিএসসিতে এই নাচ উপভোগ করেছেন সবাই।

দুটি গোলেই জাদুকরি সেই ছোঁয়া, নেপথ্যের কারিগর সেই একজন– লিওনেল মেসি! অবশেষে থ্রি-লায়ন্সের রাজকীয় দর্প চূর্ণ করে, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল তাঁর আলবিসেলেস্তেরা। আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে সেই মহাসংগ্রাম। আর মাত্র একটা ম্যাচ, স্প্যানিশ আর্মাডাকে রুখে দিতে পারলেই বুয়েনস আইরেসের রাজপুত্রের হাতে উঠবে তাঁর জীবনের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। ফুটবল-বিধাতা কি তবে মেটলাইফের বুকেই তাঁর শ্রেষ্ঠ সন্তানের জন্য এক মহাজাগতিক রাজ্যাভিষেকের মঞ্চ প্রস্তুত করে রেখেছেন?

Advertisements
আর্জেন্টিনাটিএসসিলিওনেল মেসিশাড়িসমর্থক