বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বিবিধ

ফার্মের মুরগি বিতর্কে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

ফার্মের মুরগি বিতর্কে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যে কোনো আন্দোলন বেগবান হয়ে ওঠে। সম্প্রতি ‘ফার্মের মুরগি’ বিতর্ক যেন নতুন উদাহরণ সৃষ্টি করছে। মূলত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

‘We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে বেলা পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন ফলোয়ার যুক্ত হয়েছে।
টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

Advertisements

এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

Advertisements
বিতর্কব্রয়লার চিকেন পার্টিসামাজিক যোগাযোগমাধ্যম