২০ হাজার নারীকে ডিজিটাল দক্ষতায় গড়ে তুলছে এসআর ড্রিম আইটি

দেশের নারীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এসআর ড্রিম আইটি। প্রতিষ্ঠানটি ‘ফিমেল ফ্রিল্যান্সিং এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইন-থ্রি: ফেজ টু’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে দেশের ২০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যবসায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগের ধাপে প্রায় ১০ হাজার নারীকে বিভিন্ন ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাম্পেইনের প্রধান প্রশিক্ষকদের একজন মেহনাজ করিম অর্নি। দীর্ঘদিন ধরে তিনি নারীদের ডিজিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অনলাইন ক্যারিয়ার গঠনে কাজ করে আসছেন। তার ভাষ্য, একজন নারী যখন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেন, তখন তার ইতিবাচক প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পরিবার ও সমাজেও পড়ে।
তিনি জানান, স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই দেশের যেকোনো প্রান্ত থেকে এই প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। সব ক্লাস অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা ২৪ ঘণ্টার কমিউনিটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পাবেন।
এই ক্যাম্পেইনের আরেক প্রশিক্ষক ওয়াসিকা রহমান পারিসা। তিনি নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, অনলাইন আয়ের সুযোগ তৈরি এবং ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ও মেন্টরশিপ প্রদান করবেন।
এসআর ড্রিম আইটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়; বরং দক্ষ নারী উদ্যোক্তা ও পেশাজীবী তৈরি করা। এ লক্ষ্যে অংশগ্রহণকারীদের জন্য দুই হাজার জনের ইন্টার্নশিপ, ১০ লাখ টাকার স্কলারশিপ, সেরা ১০ জন নারী শিক্ষার্থীর জন্য বিশেষ বৃত্তি, সেরা দুইজনের জন্য ল্যাপটপ এবং যোগ্যদের জন্য প্রতিষ্ঠানে সরাসরি চাকরির সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী আজীবন কমিউনিটি অ্যাক্সেস ও নারী মেন্টরদের নিয়মিত দিকনির্দেশনা পাবেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার শুভ আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে এসআর ড্রিম আইটিতে প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী বিভিন্ন ডিজিটাল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের সম্মিলিত আয় ইতোমধ্যে ১১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বিশেষ করে নারীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
এর আগে ২০২২ সালে এসআর ড্রিম আইটি দুই হাজার নারীকে বিনা মূল্যে ডিজিটাল প্রশিক্ষণ দিয়েছিল। পরে ২০২৫ সালে প্রায় ২০ হাজার নারীকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবারও আরও ২০ হাজার নারীকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করার এই কর্মসূচি শুরু হয়েছে।
প্রযুক্তিনির্ভর শিক্ষা, অভিজ্ঞ প্রশিক্ষক এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সমন্বয়ে এসআর ড্রিম আইটির এই উদ্যোগ দেশের নারীদের ডিজিটাল অর্থনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।



