১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
নারী

এমন পুরস্কার জীবনে একবারই আসে- আজীবনের বিশ্বকাপ টিকিট জিতেছিলেন যিনি

WhatsApp Image 2026-07-09 at 9.17.49 PM

১৯৯৮ সালে ইকুয়েডরের মারিয়া দেল হেসুস পিনারগোতে কোকা কোলার প্রচারণামূলক র‍্যাফেল ড্র-তে অংশ নিয়েছিলেন। সাধারণ একটি প্রতিযোগিতা হিসেবে শুরু হলেও, সেটিই তার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটিতে পরিণত হয়।

র‍্যাফেল ড্র-তে বিজয়ী হওয়ার পর তিনি এমন একটি পুরস্কার পান, যা সাধারণ উপহার থেকে একেবারেই আলাদা। পুরস্কার হিসেবে তাকে আজীবনের জন্য প্রতিটি ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়! ভ্রমণ ও বিশ্বকাপের প্রবেশের ব্যবস্থাও করে দেয় কোকা কোলা।

এরপর থেকে তিনি একের পর এক বিশ্বকাপ আয়োজক দেশে গেছেন, কাছ থেকে দেখেছেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর, এবং বিভিন্ন প্রজন্মের কিংবদন্তি ফুটবলারদের খেলা।

এ পর্যন্ত তিনি সাতটি ফিফা বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন। প্রতিটি নতুন বিশ্বকাপের সঙ্গে সেই সংখ্যাও বাড়ছে।