বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ৮ জুলাই, ২০২৬
বিনোদন

‘মেসির গোলের পর হসপিটালে রাখেনি আমাকে’- চিত্রনায়িকা পরীমণি

c5e2d886629514bc80c442964501d791

মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে জিকো-সালাহদের বিপক্ষে মাঠে নেমে ৩-২ গোলে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন মেসি-আলভারেজরা।

টানটান উত্তেজনার সেই ম্যাচ দেখে চিত্রনায়িকা লেখেন, ‌‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ পায়ে চোট নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। এরইমধ্যে তাঁর পায়ে প্লাস্টার করতে হয়েছে। এ অবস্থায় হুইলচেয়ারে বসা একটি ছবি পোস্ট করেন তিনি। তবে মেসি গোল দেওয়ার পর নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে পরীর, ফিরেছেন বাসায়! রসিকতা করে অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখেনি আমাকে!’

Advertisements
চিত্রনায়িকাপরীমণিমেসিহাসপাতাল